১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ | ২৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

সভাপতি রিটন বিশ্বাস,সম্পাদক রাজিব দাশ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে লোহাগাড়ায় শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন১৯ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । ২১ জুন (শুক্রবার) সকাল ১১টায় উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়।

জন্মাষ্টমী পরিষদ উপজেলার সভাপতি ও আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবু রঞ্জন পালের সভাপতিত্বে ও চরম্বা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার রিটন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫- ( সাতকানিয়া- লোহাগাড়া)’র মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী নিবাস দাশ সাগর।

বিশেষ অথিতি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, মাষ্টার সুজিত পাল,মাষ্টার প্রদীপ কুমার দাশ, শ্রী রতন দাশ, মাস্টার অসীম দাশ, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক ও শ্রী শী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা ডা: রিটন দাশ, খোকন নাথ, শ্রীধাম দাশ, সমীর দাশ, মাস্টার রাজিব দাশ, প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন সম্মেলনের আহবায়ক প্রসেনজিৎ পাল।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে চরম্বা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার রিটন বিশ্বাসকে সভাপতি,মাস্টার রাজিব দাশকে সাধারণ সম্পাদক, খোকন দাশকে সাংগঠনিক সম্পাদক, মাস্টার রুপন নাথকে সাংস্কৃতিক সম্পাদক, সুজন দাশ অর্পাকে শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক ও সুব্রত দাশকে প্রকাশনা সম্পাদক করে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া কমিটি ঘোষানা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।