মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ, সা. সম্পাদক উজ্জ্বল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শ্রম অধিদপ্তরের আওতাধীন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৯৬৫) কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে।

আগামী দুই বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে মোঃ খোরশেদ আলম সভাপতি, মোঃ আবুল কাশেম কার্যকরী সভাপতি এবং উজ্জ্বল বড়ুয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন, মোঃ শাহাব উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনিছ সহ-সভাপতি, মোঃ সেলিম মঈনুদ্দিন চৌধুরী যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ তফছির আহমদ সহ-সম্পাদক, মোঃ ফজলুল করিম সহ-সম্পাদক, মিনহাজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, মোঃ আরমান হোসেন কোষাধ্যক্ষ এবং যতন পাল প্রচার সম্পাদক।

গত ১৬ নভেম্বর এ কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবির আহম্মেদ মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

এর আগে ১০ অক্টোবর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি পাশ করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৭ এর ‘খ’ এবং অনুচ্ছেদ ২০ এর ‘গ’ মোতাবেক নতুন কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল স্তরের কর্মচারীর চাকুরীগত সমস্যা সমাধান, দাবি-দাওয়া পূরণ ও তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন নবনির্বাচিত কমিটি।

উল্লেখ্য,নবনির্বাচিত সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক এবং চট্টগ্রাম সার্কেল কমিটির সহ- সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।নব নির্বাচিত সভাপতি খোরশেদ আলম এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুইবার সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের কক্সবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন। নতুন যাত্রায় সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন