২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

‘জঙ্গিবাদের জিকির তুলে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করছে আ.লীগ’

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ

 দেশের চলমান রাজনৈতিক সঙ্কটকে আড়াল করতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদের জিকির তুলে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে চায় বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
রোববার এক ‍বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তরফে এক বিবৃতিতে এ দাবি করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সংকটকে আড়াল করতেই আওয়ামী লীগ জঙ্গিবাদের জিকির তুলে দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে চায়’।পাশাপাশি দেশকে পুলিশি রাষ্ট্র অভিহিত করে ‘জনগণ আইন-আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে’ বলেও দাবি করেন সালাহউদ্দিন আহমেদ।

এছাড়া ৭ মার্চ উপলক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিজের বিরুদ্ধে দায়েরকৃত ১৩টিরও অধিক মামলায় তাকে কোনদিন হাজিরাও দিতে হয়নি, মোকাবেলাও করতে হয়নি; নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যাণে তাকে সকল মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আওয়ামী নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হাজার হাজার মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। আওয়ামী মন্ত্রী-এমপি’দের বিরুদ্ধে দুদকের আওতাধীন সকল অভিযোগ ও মামলায় দায়মুক্তি সনদ প্রদানের হিড়িক পড়েছে। মন্ত্রীদের বিরুদ্ধে বিশ্বব্যাংকের অভিযোগও শেষ পর্যন্ত আমলে নেয়া হয়নি।’

এছাড়া সম্প্রতি দিনাজপুর এবং ফেনীতে এক বিএনপির নেতা পুত্র এবং ছাত্রদল নেতার পিতার মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ তার পুত্র রেজওয়ানুলকে গুলি করে হত্যা করে; স্ত্রী-পুত্র-কন্যাকে গুলিবিদ্ধ করে। ফেনীতে ছাত্রদল নেতা আরিফকে গ্রেফতার করতে গিয়ে তার বৃদ্ধ পিতা মফিজুর রহমানকে পিটিয়ে হত্যা করে যৌথবাহিনী।

সালাহউদ্দিন এ সময় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোককে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।