মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মা-বাবার বিরোধের জের ধরে ক্ষিপ্ত ছেলের লাঠির আঘাত আহত বাবা চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ায় হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল চিতাখোলা নামক এলাকায় ১৭ বছর বয়সী ছেলে আলমগীরের লাঠির আঘাতে আহত হন পিতা শাহাবুদ্দিন খুন (৪০)। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে।
হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন, দিনমজুর শাহাবুদ্দিনের সাথে তার স্ত্রীর বিরোধের জের ধরে ছেলে আলমগীরকে সাথে নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে গত ২/৩ মাস আগে। তাদের সংসারে আরও ৩ সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সামাজিক বৈঠক হলেও স্ত্রী ফেরত আসেনি। সর্বশেষ গত সোমবার রাতে ছেলে আলমগীর পিতার সাথে কথা বলতে বাড়িতে আসেন। এসময় কথা কাটাকাটির জের ধরে আলমগীর তার পিতাকে কাঠের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। স্বজনকে শাহাবুদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার ওখানে শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, শাহাবুদ্দিন চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করার খবর পাওয়া গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের জন্য পুলিশ চেষ্টা করছে। এব্যাপারে লিখিত এজাহার হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন