মূল খবরে যান

শিরোনাম
● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন

ছেলের এসএসসি পরিক্ষার কেন্দ্র দেখতে গিয়ে পিতা নিহত!

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সন্তানের এসএসসি পরীক্ষার নির্ধারিত কেন্দ্রের আসন বিন্যাস দেখতে গিয়ে গেট ভেঙে এক শিক্ষার্থীর পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম (৬৮) উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রাছেল মিয়া নামের একজন পরীক্ষার্থী আহত হয়। আহত রাছেল পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গাজীপুরা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত খোরশেদের পুত্র সলিমগঞ্জ এ. আর. এম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া আমীরুল ইসলাম।
বিকালে পরীক্ষা কেন্দ্রে গেলে স্কুল গেটের তোরণের উপরিভাগ ভেঙ্গে তার মাথায় চোট লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেয়ার করুন