মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি খোকন ও সম্পাদক শ্যামল

শেয়ার করুন

সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

ছাত্রদলের কাউন্সিলে ১৮৬ ভোট পেয়ে ফজলুর রহমান খোকন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুক ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট আর ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে এ ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার সঙ্গে ছিলেন ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাউদ্দিন টুকু৷

মির্জা আব্বাসের শাহজানপুরের বাসায় ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।

ফজলুল হক মিলন বাংলানিউজকে বলেন, সরকারের শত বাধা উপেক্ষা করে সুষ্ঠু, শৃঙ্খলা এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করতে সক্ষম হয়েছি।

এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ০৯টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। রাত সোয়া ১টায় শুরু হয় ভোট গণনা। ১১৭টা ইউনিটের ৫৩৩ জন ভোটারের মধ্যে ৪৮১ জন ভোট দেন।

শেয়ার করুন