মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চৌফলদন্ডীতে গরু চোর আটক

শেয়ার করুন

Copy of atok
কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে গভীর রাতে গরু চুরি করে পালানোর চেষ্টাকালে জনতা এক গরু চোরকে হাতেনাতে আটক করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশে সোপর্দ করেছে জনতা। ১১ মার্চ গভীর রাতে চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধৃত গরু চোরের নাম আবুল কাসেম (২৬)। সে ওই গ্রামের সেলিম উল্লার পুত্র। জানা যায়, ঘটনার দিন গভীর রাতে কাসেমের নের্তৃত্বে একটি গরুচোর চক্র প্রতিবেশী হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র হাবিব উল্লাহর গোয়ালঘর থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৩টি গরু চুরির চেষ্টাকালে ছাড়া পেয়ে ২টি গরু পালিয়ে যেতে সক্ষম হলেও অপর গরুটি নিয়ে কাসেম পালানোর সময় ওই ইউনিয়নের চারাবটতল নামক স্থান অতিক্রমকালে জনতা  গরুচোর কাসেমকে হাতেনাতে ধরে  পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ চোর কাসেমকে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

শেয়ার করুন