মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চুনতির ঐতিহাসিক ৪৭তম সীরতুন্নবী (সাঃ) মাহফিল আগামী ১লা ডিসেম্বর

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): আশেকে রাসুল (সাঃ) অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সাঃ) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ (রাহ: আ:) শাহ্ সাহেক কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী ৪৭তম সীরতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী ১লা ডিসেম্বর রোজ শুক্রবার চুনতি সীরত মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইন্শাল্লাহ। বাদে জুমা থেকে আনুষ্ঠানিক ভাবে মাহ্ফিলে সীরতুন্নবী (সা:) এর কার্যক্রম শুরু হবে। ১৯দিন ব্যাপী মাহ্ফিলে সীরতুন্নবী (সা:) মাহফিল শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, আল্লামা ফজলুল্লাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশ্ব বরণ্যে আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি। অনুষ্ঠিতব্য মাহ্ফিলে সীরতুন্নবী (সা:) এর উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মাহ্ফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও শাহ্ সাহেব কেবলার দৌহিত্র শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও কমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ্জাদা তৈয়বুল হক বেদার।

শেয়ার করুন