১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সভায় এএসপি মতিউল ইসলাম

চিংড়িঘেরে চাঁদাবাজি, দুস্যতা চুরি-ছিনতাই ডাকাতি রোধে অপরাধীদের কোন ছাড় নেই

চকরিয়া চিরিঙ্গা ইউনিয়নে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সভায় বক্তব্য দিচ্ছেন এএসপি কাজী মতিউল ইসলাম

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়ি জোন লাগোয়া চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসীম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন-চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আতিক উল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এএসপি মতিউল ইসলাম বলেন, সন্ত্রাসীরা যত বড় প্রভাবশালী হোক না কেন ছাড় দেয়া হবেনা। উপজেলার ছয় লাখ মানুষের নিরাপত্তায় পুলিশ চব্বিশ ঘন্টা সতর্ক অবস্থানে রয়েছে। চিংড়ি ঘেরের চাঁদাবাজি, চুরি-ছিনতাই ডাকাতি রোধে অপরাধীদের আইনের আওতায় আনতে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগীতা প্রয়োজন।

এএসপি মতিউল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি ক্রাইম জোন ছাড়াও ১৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামুলক সভা করা হবে। যাতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।