মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা এবাদুল্লাহর ইন্তেকাল, আজ সকাল ১০টায় জানাজা

শেয়ার করুন

download

কক্সবাজার জেলার বিশিষ্ট্য আলেমেদ্বীন রামু চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ এবাদুল্লাহ গতকাল বিকেল পৌনে ৫টার সময় কক্সবাজার জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি,,,,,,,,,,রাজিউন। আজ সকাল ১০টায় রামু চাকমারকুল মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কক্সবাজারের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা এবাদুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব, শহর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ খালেদ সাঈফী প্রমুখ নেতৃবৃন্দ। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন