মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

শেয়ার করুন

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবারও রোজা রাখবেন মুসলিমরা। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রমজান মাস হবে ৩০ দিনের। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

শেয়ার করুন