মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চরম্বা ৩নং ওয়ার্ডের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছিঃ মেম্বার মোঃ জসিম উদ্দিন

শেয়ার করুন

মোহাম্মদ জসিম উদ্দিন।তার বাড়ী চরম্বা ইউনিয়নের কাজির পাড়া এলাকায়।তিনি একজন তরুণ সমাজসেবক। বিগত চরম্বা ইউপির নির্বাচনে ৩নং ওয়ার্ডের জনসাধারণের বিপুল ভোটের মাধ্যমে জসিম উদ্দিন মেম্বার হিসেবে বিজয়ী লাভ করেছেন।নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছেন। জনপ্রিতিনিধির পাশাপাশি এলাকার অসহায় মানুষকে নিজস্ব তহবিল হতে তিনি আর্থিকভাবে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।এলাকার জনসাধারণ তার বিচার কার্যে সন্তুষ্ট। এ ব্যাপারে চরম্বা ইউপির ৩নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি।মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্টার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি ষড়ষন্ত্রকারী মহল ষড়ষন্ত্রের মাধ্যমে উঠে পড়ে লেগেছে।ইউপি মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন চরম্বার ৩নং ওয়ার্ডের সর্বস্হরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন