মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চরম্বায় ৩ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা সুফিয়াবাদ মিয়াজি কাজীর পাড়া এলাকায় ৩ সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত মহিলার নাম পারুল আক্তার মুন্নি (২৬)। গত ২০ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টায় এঘটনাটি ঘটে। সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তানের জননী পারুল আক্তার মুন্নি সবার আজান্তে বাড়িতে বিষপান করে। বিষপান করার পর বাড়ির ভিতরে থাকা বড় মেয়ে ইশফা চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক দেখা দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মুন্নির মেয়ে ২য় শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থী ইশফা উক্ত প্রতিনিধিকে জানিয়েছেন, চাচা আব্দুল মাবুদ ও চাচী নিলু আক্তার আলমারিতে থাকা বিষের বোতলটি তার আম্মুর মুখে খাইয়ে দিয়েছেন।

 

এদিকে, খবর পেয়ে ২১ নভেম্বর সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) এর নিদের্শে থানার এসআই মো: জাকির সিকদারের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল হতে বিষের খালি বোতলটি জব্দ করেন। তিনি উক্ত প্রতিনিধিকে জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি সুষ্ঠ তদন্তের পর দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিক খবর জানা সম্ভব হয়নি। তবে ঘটনাটি রহস্যাত বলে স্থানীয়রা কেউ কেউ মন্তব্য করেছেন।

শেয়ার করুন