৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চড়া মূল্যে বিক্রি হলো সাকিবের বিশ্বকাপ ব্যাট

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অকশন ফর অ্যাকশন’ পেইজের মাধ্যমে ব্যাটটি বিক্রি হয়েছে।

সাকিবের ঐতিহাসিক ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। বাংলাদেশের এই সাবেক অধিনায়কের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি। এর আগে ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয় ৫ লক্ষ টাকা।

২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার।

এ ছাড়া এই ব্যাট দিয়ে ১৫০০’র মতো রান করেছেন সাকিব। আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই আনুষ্ঠানিক ভাবে সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সব ধাপ সম্পন্ন হওয়ার পরই ব্যাটটি বুঝিয়ে দেয়া হবে বিজয়ীকে। ব্যাটটি বিক্রীত অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে ব্যবহৃত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।