৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের সেরা পুলিশ অফিসার হিসেবে লোহাগাড়া থানার ওসিসহ ৪পুলিশ কর্মকর্তা পুরুষ্কারে ভূষিত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রাম রেঞ্জের সেরা অফিসার হিসেবে পুরুষ্কারে ভূষিত হলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া থানার এসআই বিকাশ রুদ্র, এসআই অজয় দেবশীল, এসআই মুহাম্মদ বেলাল, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য রাজনীতিবিদ মুহাম্মদ আখতার আহমদ চৌধুরী।

আজ ১৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের সেরা ইউনিট হিসেবে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং এর সদস্য আখতার আহমদ চৌধুরী, মাদক, ইয়াবা উদ্ধারে অবদান রাখায় এসআই বিকাশ রুদ্রকে সেরা এসআই, সেরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই মুহাম্মদ বেলাল এবং উপজেলার বিভিন্ন এলাকায় কমিউনিটি পুলিশং কার্যক্রমে ব্যাপক প্রচারণায় সেরা কমিউনিটি অফিসার হিসেবে এসআই অজয় দেব শীল এ পুরুষ্কার লাভ করেছেন।

লোহাগাড়া থানার ওসি সহ ৪পুলিশ কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা কমিউনটি পুলিশং এর সদস্য রাজনীতিবিদ মুহাম্মদ আখতার আহমদ চৌধুরীর হাতে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম(বার),পিপিএম, চট্রগ্রাম জেলার পুলিশ সুপার জনাব নুরে আলম মিনা,বিপিএম(বার)।
এছাড়াও মাসিক কল্যাণ সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দরা উপস্হিত ছিলেন।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম সহ ৪পুলিশ কর্মকর্তা চট্টগ্রাম রেঞ্জের সেরা অফিসার হিসেবে পুরুষ্কারে ভূষিত হওয়ায় লোহাগাড়াবাসী তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।