মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চট্টগ্রাম আবহনীর হয়ে হ্যাট্রিক করলেন উখিয়ার ফুটবলার জামাল

শেয়ার করুন

কনক বড়ুয়া: ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় অনুষ্টিত চট্টগ্রাম আবহনী বনাম ঢাকা মুক্তিযোদ্ধা ক্লাবের ফুটবল ম্যাচে ৩ গোল করে হ্যাট্রিক করলেন কক্সবাজার জেলাস্থ উখিয়ার কৃতি ফুটবলার শেখ জামাল। এটি ছিল শেখ জামালের চট্টগ্রাম আবহনী ক্লাবের হয়ে অভিষেক ম্যাচ।

“শেখ জামাল” নাম। বয়স আঠারো। তার বাবা উখিয়ার হলদিয়া পালংয়ের আওয়ামীলীগ নেতা নজির আহম্মদ। নজির আহম্মদের আট সন্তানের মধ্যে শেখ জামাল তৃতীয় সন্তান। পর্যটন নগরী কক্সবাজার জেলাস্থ উখিয়ার মরিচ্যা গ্রামের কৃতি সন্তান শেখ জামাল।

উখিয়া উপজেলার কৃতি ফুটবলার এই শেখ জামাল। ছোট বেলা থেকে তার ধ্যান, জ্ঞান ও প্রেম ছিল শুধু ফুটবল জুড়ে। উপজেলা থেকে কক্সবাজার জেলা পর্যন্ত ফুটবল খেলে সাড়া জাগিয়েছে শেখ জামাল।

উল্লেখ্যঃ সদ্য চট্টগ্রাম আবহনী ক্লাব অনুর্ধ ১৮ তে খেলার ডাক পেয়েছে উখিয়ার এই কৃতি ফুটবলার শেখ জামাল।

শেয়ার করুন