মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

চট্টগ্রামে তিন ছিনতাইকারী আটক

শেয়ার করুন

নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তাদের কাছে তিনটি বড় ছোরা পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাদের নগরীর মোহরার গোলাপের দোকান এলাকা থেকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন- মো. কায়সার (২০), মো. জিহাদ (১৭) ও মো. খোকন (১৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী জানান, চার ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে জিম্মি করে সেটিতে উঠে পড়েন। তারা সেটি ব্যবহার করে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোটরসাইকেল দিয়ে রাস্তা অবরোধ করে অটোরিকশাটিকে আটকায়। এসময় চালকের পাশে বসা এক ছিনতাইকারি পালিয়ে যেতে সক্ষম হন। বাকি তিনজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।

শেয়ার করুন