মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ আটক ১

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. হারুন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) ওই এলাকার মুজিবনগর বড়টেক এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

আটক হারুন আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার ফছি আলমের ছেলে।

মির্জা সায়েম মাহমুদ জানান, ২০১৬ সালে হারুন অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে দেড় বছর কারাগারে ছিল। কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, তার কাছ থেকে তিনটি অস্ত্র, তিন রাউন্ড গুলি, দুইটি কিরিচ এবং অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন