মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে শতভাগ টিকাদানের মডেল উপজেলা ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেকঃ চট্টগ্রাম বিভাগের একশত উপজেলার মধ্যে চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী উপজেলাকে শতভাগ টিকাদানের মডেল হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান অনুষ্ঠান ২৭ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা আবু সৈয়দ মো ইমতিয়াজ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা হাসান শাহরিয়ার কবীর বলেন ইপিআই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটি সফল কর্মসূচী,যা বিশ্বব্যাপী সমাদৃত। শিশুদের জীবনরক্ষাকারী এ কর্মসূচী অতি জনগুরুত্বপূর্ণও বঠে। তিনি হাটহাজারী উপজেলায় শতভাগ সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আরো বলেন এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং কতৃপক্ষ সর্বোত্তম সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, অন্যানদের মধে্য বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা ইমংপ্রু চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা মোস্তফা সৈয়দ প্রমূখ। বিশেষভাবে উল্লেখ্য যে,শতভাগ ইপিআই কর্মসূচীর উদ্দিষ্ট জনগোষ্ঠী ০-২৪ মাস বয়সী শিশু।হাটহাজারী উপজেলার ২০১৭ সাল হতে মে২০১৯ পর্যন্ত মোট শিশুর লক্ষ্যমাত্রা ২১৭৬৪ অর্জিত সংখ্যা ২১৭৬৪.পরিচালক ( স্বাস্থ্য) দপ্ররের বিভাগীয় স্বাস্হ্য তত্বাবধায়ক( অতি দাঃ) সুজন বড়ুয়া জানান হাটহাজারী উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা ১৫, টিকাদান কেন্দ্র সংখ্যা ৩৬১, টিকাদান কাজে ৪৪ জন স্বাস্থ্য সহকারী সহ ১১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৪ জন স্বাস্থ্য পরিদর্শক সহ অন্যন্যরা নিরলস কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন