মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চট্টগ্রামের হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৫টি ইউনিট

শেয়ার করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট। আজ শনিবার (১৯ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন সংবাদ মাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, এ মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

শেয়ার করুন