মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন চকরিয়া সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক পদ্ম লোচন বড়–য়া। গতকাল ২১ জানুয়ারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চকরিয়া কলেজের জনপ্রিয় এই শিক্ষক দীর্ঘদিন ধরে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
সেরা কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক পদ্ম লোচন বড়–য়া তাঁর ফেইজবুক ফেইজে লিখেছেন, উপজেলার কলেজ পর্যায়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হবার সংবাদটি পেয়েছেন গতকাল দুপুর ১টা নাগাদ। যদিও খবরটি প্রশাসন থেকে আগের দিন কলেজ কতৃপক্ষকে জানানো হয়েছে। তিনি লিখেছেন, খবরটি পেয়ে তিনি আনন্দিত। তাঁর চেয়ে বেশি আনন্দিত হয়েছে তাঁর সন্তানরা। শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে তাকে নির্বাচিত করায় তিনি চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা-সপ্তাহ-২০১৮ এর আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন