মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

চকরিয়া প্রেসক্লাব সম্পাদক ওমর আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারে পেকুয়া প্রেসক্লাবের নিন্দা

শেয়ার করুন

Chakaria Pic (Omar Ali)  12-03-15
চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম.ওমর আলীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তিদাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন পেকুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশের কর্তব্যপালনের সময় পুলিশের ওপর হামলা করে আসামী পালিয়ে যাওয়ার সংবাদ পরিবেশনে পুলিশের অনুরোধ রক্ষায় অপারগতা প্রকাশ করলে প্রবীন সাংবাদিক ওমর আলীকে ১১মার্চ সন্ধ্যায় তার কার্যালয় থেকে চকরিয়া থানা পুলিশ হারবাং এলাকার একটি নাশকতার মামলায়য় আটক দেখিয়ে ১২মার্চ সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করে একজন আপদমস্তক গনমাধ্যম কর্মীর ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে উল্লেখ করে অবিলম্বে সাংবাদিক ওমর আলীর নি:শর্ত মুক্তি দাবী করেন। অন্যতায় কক্সবাজারের সাংবাদিক সমাজের সমন্বয়ে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে হুশিয়ার করেন প্রশাসনকে। বিবৃতিদাতারা হলেন, পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ছফওয়ানুল করিম, সহ সভাপতি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক রুহুল আমিন পারভেজ, মাহমুদুল করিম, জুবাইদ, কফিল উদ্দিন ও রফিক উদ্দিন আহমদ।

শেয়ার করুন