৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়া-পেকুয়ার পরিবেশ শান্ত থাকায় উপজেলা চেয়ারম্যানের প্রশংসা করলেন সেতুমন্ত্রী

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বিএনপি চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনার দিন এবং আগের ও পরে দিন থেকে বর্তমান সময় পর্যন্ত চকরিয়া-পেকুয়া উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক এবং শান্ত পরিবেশ অক্ষুন্ন রাখতে সক্ষম হওয়ায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের প্রশংসা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে মন্ত্রী ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছেন। পরে তিনি পর্যটন শহরের তারকামানের হোটেল দ্যা কক্স টুডে তে অবস্থান করেন। ওইসময় তাঁর সাথে সাক্ষাত করতে গেলে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমকে দেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চকরিয়া-পেকুয়া উপজেলার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কোন ধরণের ঘটনা না ঘটার জন্য উপজেলা চেয়ারম্যানের প্রশংসা করেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম সাক্ষাতকালে ওইসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহিম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি প্রমুখ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।