মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাজাসহ ২জন গ্রেফতার

শেয়ার করুন


চকরিয়া থানা পুলিশের অভিযানে পৌরসভার পৃথক এলাকা থেকে ইয়াবা ও গাজাসহ দুই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে থানা পুলিশের পৃথকদল পৌরসভার জনতা মার্কেট ও বাশঁঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, থানার ওসি জহিরুল ইসলাম খানের কর নির্দেশে থানার এস.আই কাউছার চৌধুরী ও এ এস আই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল চকরিয়া পৌর সহরের জনতা র্মাকেট এলাকা থেকে গাজা বিক্রেতা মোঃ আনুয়ার হোসেন আনু (৫৮) নামের একজনকে ৫শত গ্রাম গাজাসহ গ্রেফতার করে । আনোয়ার পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত বদিউল ইলমের পুত্র। অপর একটি অভিযানে এস আই মহিরউদ্দিন খানসহ মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবুল (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে ১১০টি ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাবুল পৌরসভার ৮নং ওয়ার্ডের মাসুকের ছেলে। আদালতে প্রেরণ করেছে বলে জানি য়েছে পুলিশ।

শেয়ার করুন