২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩ | ৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়া ও পেকুয়ায় জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

জাতীয় যুব দিবস২০২২ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুবর‌্যালী, আলোচনা সভা, চেক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কক্সবাজার আসনেরসংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল দশটায় চকরিয়া উপজেলা পরিষদে এবং সকাল এগারটার পর পেকুয়া উপজেলায় প্রধান অতিথিহিসেবে যোগ দেন এমপি জাফর আলম।

দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চেক ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান।এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানফজলুল করিম সাঈদী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী মকছুদুল হক চুট্টু, উপজেলা কৃষিকর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াওচকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বেরকরা হয় যুব র‍্যালী। এতে নেতৃত্ব দেন এমপি জাফর আলমসহ অতিথিরা।

অপরদিকে সকাল এগারটার পর পেকুয়া উপজেলা পরিষদ থেকে বের করা হয় যুব র‌্যালী। এতে নেতৃত্ব দেন এমপি জাফরআলম। পরে পেকুয়ায় অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি জাফর আলম। সময়উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, যুব সংগঠনের বিভিন্ননেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।