মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় চতূর্থ শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বখাটে কতৃক ধর্ষনের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বুড়িপুকুরের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে আবদুল কাদের মধু(২০) নামে এক বখাটের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষন মামলা দায়ের করেছে। আবদুল কাদের মদু চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ খন্দকারপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, শুক্রবার বিকালে ওই ছাত্রীকে বাড়িতে একা রেখে পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্টানে যায়। আর ছাত্রী একা বিকালে বাড়ির বারান্দায় বসে পড়ালেখা করছিল।
এসময় আবদুল কাদের ছাত্রীর বাড়ির পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বাড়িতে কেউ নাই বুঝতে পেরে বাড়িতে ঢুকে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের এলাকার লোকজন ছুটে আসলে বখাটে আবদুল কাদের পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসাকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আছড়ের চিহৃ দেখা গেছে। ডাক্তারী রিপোর্ট পেলে ধর্ষণ হয়েছে কিনা জানা যাবে। এঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করার কথা উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন