মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় সালিশ বৈঠকে কোপানো সেই এএসআই গ্রেফতার

শেয়ার করুন

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সালিশ বৈঠকে কুপিয়ে ক্ষতবিক্ষতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী সাবেক এএসআই বকতিয়ার উদ্দিন ভুট্টোকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। বখতিয়ার উদ্দিন ভুট্টো ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখীল এলাকার বাসিন্দা মৃত ফয়েজ আহমদের পুত্র। তিনি সর্বশেষ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পুলিশের সহকারী উপপরিদর্শকের দায়িত্বরত ছিলেন।

ঘটনার পরে ডিপার্টমেন্টের উপরস্থ মহলের নির্দেশে তাকে চাকুরী থেকে বরখাস্ত করেছে বলে জানা যায়। ঘটনা সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে বসা পারিবারিক শালিসে প্রতিপক্ষের মা সহ তিন সহোদরকে বীভৎস ভাবে কুপিয়ে জখম করে পুলিশের এএসআই বকতিয়ার। দুই সহোদরকে বেপরোয়া আঘাতে ক্ষত-বিক্ষত করায় এখনো একজন পঙ্গুত্বের দিকে ধাবিত হচ্ছে। আহতরা মৃত ডা. আবু তাহেরের ছেলে আবু দারদা, নোমান, কামরুল, তাদের মা রহিমা আক্তার।
গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টার এ ঘটনায় পরদিন পুলিশ কর্মকর্তাকে প্রধান করে ১০ জনকে আসামী করে আহতদের পরিবার মামলা দায়ের করে। পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ঘটনার তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় তাকে সাসপেন্ড করেন।

রবিবার দুপুরে চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলায় জামিনের আবেদন করলে মহামান্য আদালত তার আবেদন নাকচ করে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী লুৎফুর কবির মামলার প্রধান আসামী সাবেক এএসআই বকতিয়ার উদ্দিন ভুট্টোর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন