মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন


চকরিয়ায় পুলিশের অভিযানে মামলায় একবছরের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি জহিরুল ইসলাম খানের নির্দেশে এসআই আব্দূল খালেক সহ পুলিশের একটিদল ২৬ ফেব্রুয়ারী বিকালে লামা ফাশিয়াখালী সড়কের বনপুর এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪৫) ওই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। নুর মোহাম্মদ উপজেলার সুরাজ-পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে থানার এসআই আবদুল খালেক বলেন, নুর মোহাম্মদের বিরুদ্ধে ২০১৩ সালে আদালত একটি প্রতারনা মামলায় এক বছরের সাজা দেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সেই থেকে গ্রেফতার এড়াতে নুর মোহাম্মদ আত্মগোপনে ছিলেন। কিন্তু রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন