মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় যাত্রীবাহি মাইক্রোবাসের ধাক্কায় পথচারী যুবক নিহত

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে একটি যাত্রীবাহি মাইক্রোবাসের ধাক্কায় আবদুল হামিদ টুনু (২২) নামে সড়কের পাশে দাঁড়ানো পথচারী যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ সবুজ পাড়ার আবদুর রহমানের ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোক্তার হোসেন চৌধুরী বলেন, আবদুল হামিদ কক্সবাজার যেতে গাড়িতে ওঠার জন্য সকাল ৫টার দিকে বানিয়ারছড়া স্টেশনে সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। ওই সময় কক্সবাজারমুখী যাত্রীবাহি একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে হামিদ ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহত হামিদের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিন বিকাল ৫টার দিকে কুতুববাজার মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন