মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় যাত্রীবাহি বাসে দুর্বৃত্তদের হামলা

শেয়ার করুন

images
চকরিয়ায় তিশা পরিবহনের যাত্রীবাহি একটি বাসে দুর্বৃত্তরা হামলা করেছে। সোমবার রাতে পৌরশহরের সোসাইটিস্থ বাঁশঘাটা সড়কের মাথা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এতে বাসের কয়েকটি গ্লাস ভেঙ্গে গেছে। ঘটনার পর পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ছেঁড়ে আসে তিশা পরিবহনের একটি বাস। বাসটি রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়া পৌরশহরের সোসাইটি এলাকায় পৌঁছলে ৩-৪জনের দুর্বৃত্ত দল বাসটি লক্ষ্য করে অর্তকিত হামলা চালায় । এসময় দুর্বৃত্তরা বাসে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি সাইট গ্লাস ভেঙ্গে যায়। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছঁলে কৌশলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, যাত্রীবাহি দূর্বৃত্তদের হামলা সংক্রান্ত ঘটনার কোন খবর পাননি।

শেয়ার করুন