মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগ: লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় রাতের আঁধারে মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে মৎস্য প্রকল্পে প্রায় লক্ষাধিক টাকার সাদাজাতের মাছ মরে গেছে বলে অভিযোগ উঠেছে। গত ২০ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী এলাকায় ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় মৎস্য প্রকল্পের মালিক মাস্টার নুরুল ইসলাম বাদি হয়ে গতকাল ২২ নভেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগটিতে দুইজনকে বিবাদি করা হয়েছে। তাঁরা হলেন ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন ও মৃত ওলা মিয়ার ছেলে আবদুর রাজ্জাক।

ক্ষতিগ্রস্থ মৎস্য প্রকল্প মালিক মাস্টার নুরুল ইসলাম জানান, বাড়ির পাশে বর্গা নেয়া জমিতে পুকুর তৈরী করে তিনি এবছর রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাসসহ সাদাজাতের মৎস্য চাষ করেছেন। ইতোমধ্যে মাছ গুলো প্রায় বড় হয়েছে। কিছু কিছু বিক্রিও করছেন। তিনি দাবি করেন, কয়েকদিন আগে বিবাদিরা তাঁর মৎস্য প্রকল্প থেকে সেচ কাজে ব্যবহার করতে পানি নিতে চেষ্ঠা করে। পানি কম হওয়ায় তাদেরকে দিতে অপারগতা জানান মাস্টার নুরুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, পানি না দেয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা রাতের আঁধারে মৎস্য প্রকল্পে বিষ ঢেলে দিয়েছে। তাতে প্রায় লক্ষাধিক টাকা মাছ মরে গেছে বলে জানান মৎস্য প্রকল্প মালিক নুরুল ইসলাম।

কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৎস্য প্রকল্পে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় ভুক্তভোগী মালিক বাদি হয়ে পরিষদে একটি লিখিত অভিযোগ করেছেন। বিবাদিপক্ষকে ডেকে তদন্ত সাপেক্ষ বিষয়টি সমাধানের চেষ্ঠা করা হবে।

শেয়ার করুন