২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় মালবাহী পিকআপের চাপায় স্বামী নিহত, স্ত্রী ও শিশু সন্তান আহত

download
কক্সবাজারের চকরিয়ায় মালবাহী পিকআপ ট্রাকের চাপায় রিক্সারোহী অনিল শর্মা (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্ত্রী শোভা রানী শর্মা (৩৬) ও শিশু সন্তান দিপংকর শর্মা (৫) গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সদরস্থ চিরিংগা আজাদ লাইব্রেরীর সামনে ঘটেছে এ মর্মান্তি দুর্ঘটনা। নিহত অনিল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যাপালং এলাকার যোগেশ শর্মার ছেলে। ঘটনার পর পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এদিন সকাল ১০টার দিকে অনিল শর্মা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য উখিয়া থেকে চকরিয়ায় আসেন। পরে চিরিঙ্গা সদর থেকে একটি রিক্সা করে ডাক্তারের কাছে যাওয়ার সময় পেছন থেকে আসা মালবাহি একটি পিকআপ রিক্সাটিকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে গাড়ি চাপা পড়ে মারা যায় অনিল ।
উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের দ্বিতীয় কর্মকর্তা মো.আবদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পালিয়ে যাওয়ার সময় পেছনে ধাওয়া করে ঘাতক ওই পিকআপটি আটক করা হয়েছে। তবে ওইসময় চালক-হেলফার পালিয়ে গেছে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।