মূল খবরে যান

শিরোনাম
● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ

চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় বালু ভর্তি পিকআপ ট্রাক উল্টে খাদে

শেয়ার করুন

Picture ) Chakaria  18-01-2015
চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় বালু বোঝাই পিকআপ উল্টে খাদে পড়ে আবুল কাশেম (৪২) নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার মালুমঘাট স্টেশনের অদুরে জিরানি খোলা নামক স্থানে ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশ গাড়িটি দুটি আটক করেছে। আহত কাশেম লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নজির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুলাহাজারা থেকে বালু নিয়ে পিকআপ ট্রাকটি ( চট্টমেট্টো য়- ১১৬) চকরিয়া সদরে যাচ্ছিলেন। ওইসময় বিপরীত দিক দিয়ে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে ধাক্কা লেগে মুর্হুতে পিকআপটি উল্টে খাদে পড়ে যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই সোহেল বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন