১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় বালু ভর্তি পিক আপ খাদে আহত-১

shomoy
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট এলাকায় বালু ভর্তি একটি পিকআপ খাদে পড়ে আবুল কাশেম (৪০) নামে এক যাত্রী মারাতœক আহত হয়েছে। স্থানিয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মালুমঘাট বাজারের উত্তর পাশে জিরানি খোলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার পিক আপটি ঘটনাস্থলেই পড়ে আছে। ঈগল বাসটি বানিয়ারছড়া হাই-ওয়ে ফাঁড়ি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নজির আহমদের পুত্র। জানা যায়, চট্টগ্রাম মুখি বালুভর্তি পিক আপটিকে ( চট্টমেট্টো নং য়- ১১৬)  ওভার টেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা ঈগল বাসটি ধাক্কা দিলে এতে ড্রাইবার নিয়ন্ত্রন হারালে পিক আপটি খাদে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। চকরিয়া থানাস্থ’ মালুমঘাট হাই-ওয়ে ফাঁড়ি পুলিশের এস.আই সোহেল দৈনিক মুক্তবাণীকে জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈগল বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে প্রকৃত দূষি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।