মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চকরিয়ায় বসতভিটা জবরদখলে হামলা-ভাংচুর: স্বামী-স্ত্রীকে পিঠিয়ে জখম

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় বসতভিটার জায়গা দখলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারী দুবৃর্ত্তদেরকে বাঁধা দিতে গেলে বাড়ির গৃহকর্তা ও স্ত্রীকে বেদড়ক পিঠিয়ে জখম করা হয়েছে। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল ১৬ অক্টোবর আহত গৃহকর্তা বাদি হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী রিনা আক্তার ডুলাহাজারা মৌজার চৌহদ্দিভুক্ত চার শতক জমি রেজিস্ট্রি মূলে প্রকৃত জমির মালিক থেকে ক্রয় করেন। পরে সেখানে একটি টিনসেট বসতবাড়ী নির্মাণ করেন।
আক্রান্ত পরিবার সদস্যরা জানান, রিনা আক্তারের ক্রয়কৃত ওই জায়গার ভেতর স্থানীয় বাবুল ও আমির হোসেন নিজেদের জায়গা আছে দাবি করে বেশ কিছুদিন ধরে দখলের জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ শনিবার রাতে বাবুল ও আমির হামজার নেতৃত্বে ৬/৭জনের একটিদল হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
ঘটনার সময় বাধাঁ দিতে গেলে গৃহকর্তা নুরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী রিনা আক্তারকে (২৩) বেদড়ক পিঠিয়ে জখম করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত করার জন্য থানার এসআই এনামুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন