মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় বসতঘরে ডাকাতির প্রস্তুতিকালে ২টি বন্দুক ও গুলিসহ ৪ ডাকাত গ্রেপ্তার

শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্র¯‘তিকালে ২টি ওয়ান শুটার গান ও ৬টি গুলিসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরী ২টি ওয়ান শুটার গান ও ৬টি গুলিসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোটভেওলার শিতারখিল এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে মিজান মেহেদী (২০), একই উপজেলার মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার আবুল কালামের ছেলে মো.ছাদেক (২২), চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার ফজল আহমদের ছেলে নুর মোহাম্মদ (২১) ও চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মগবাজার ছনখোলা পাড়ার মৃত নাদের হোসেনের ছেলে মো.নুরুল ইসলাম (১৯)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ওয়ান শুটার গান (এলজি), তিন রাউন্ড শর্টগানের ও তিন রাউন্ড রাইফেলের গুলি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোটভেওলাসহ আশাপাশ এলাকায় ডাকাতরা জড়ো হয়ে বসতবাড়িতে ডাকাতির প্রস্ততির চলছে বলে খবর পাই। এসময় পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষনিক সেখানে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, থানার ওসি বখতিয়ার চৌধুরীর নেতৃত্বে অভিযান অংশ নেন থানার অপারেশন অফিসার তানভীর আহমদ, এসআই সুকান্ত চৌধুরী, এসআই আশরাফুল ইসলাম ও এএসআই হেলাল উদ্দিনসহ একদল পুলিশ।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গ্রেফতারকৃতদেরকে গতকাল বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন