৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত আটক ও ধারালো অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে কথিত বন্দুকযুদ্ধ হয়েছে । এসময় পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া খোরশেদ আলম ছুট্টো(৩৭) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ । পুলিশের দাবী ডাকাতের গুলিতে কমবেশী আহত হয় পুলিশের ৪ সদস্য । গোলাগুলির পর পুলিশ ১টি এলজি, ৩টি কিরিচ, ১টি রামদা ও ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে । শুক্রবার মধ্যরাতে দিকে চকরিয়া-লামা সড়কের কুমারী ব্রিজ সংলগ্ন চকরিয়া অংশে এ ঘটনা ঘটে ।
আটক গুলিবিদ্ধ ডাকাত খোরশেদ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফজল রহমান সিকদার পাড়ার কোরবান আলীর ছেলে । তাকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে ।
চকরিয়া থানা পুলিশের দাবী, ডাকাতের গুলিতে আহত থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন, ,কসস্টেবল বিকাশ চাকমা ও সঞ্জয় কুমারসহ ৪ পুলিশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে । গোলাগুলির সময় পুলিশ ১১ রাউন্ড ও ডাকাতরা ২৫ রাউন্ড গুলি হয় বলে পুলিশ জানায় । তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে ওই এলাকায় বা আশপাশে কোন গুলি আওয়াজ শুনতে পায়নি কেউ।
চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম বলেন, আটক গুলিবিদ্ধ ডাকাত খোরশেদ অস্ত্র -ডাকাতিসহ ৬টি মামলার পলাতক আসামী । গোলাগুলির ঘটনায় এসআই রুহুল আমিন বাদী হয়ে অস্ত্র-পুলিশ এসল্ট ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক ৩টি মামলা দায়ের করেছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।