মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় নাশকতা চেষ্টায় বিজিবি’র হাতে দুই যুবক আটক

শেয়ার করুন

Copy of atok
চকরিয়ায় মহাসড়কে নাশকতা চেষ্টার অভিযোগে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বরইতলী রাস্তার মাথা এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করেন। গতকাল বিকেলে পুলিশ দুইজনকে নাশকতার মামলায় আদালতে সোপর্দ প্রেরণ করেছে। আটককৃত হলেন-উপজেলার বরইতলী ইউনিয়নের সিকদার পাড়ার মোহাম্মদ আলীর ছেলে তারেকুল ইসলাম (২০) ও একই ইউনিয়নের বাংলাপাড়ার শাহাদাত হোসেনের ছেলে মুজিবুর রহমান (২২)।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, হরতাল-অবরোধ চলাকালে বিজিবি নিয়মিত টহল দেওয়ার সময় শনিবার সকালে মহাসড়কে বরইতলী রাস্তা মাথা এলাকা থেকে সন্দেহজনক দুইজনকে পাকড়াও করে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি বলেন, বিকেলে আটক দুইজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন