৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?

চকরিয়ায় দিনদুপুরে অস্ত্রের মুখে কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্ঠাঃ গুরুতর আহত

 

চকরিয়ায় অপহরণকারীদের কবল থেকে রক্ষা পাওয়া আহত কলেজ ছাত্রী মুন্নি আক্তার।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় ছুটি শেষে বাড়ি ফেরার পথেধ মুন্নি আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্ঠা করেছে অপহরণকারী দুর্বৃত্তরা। এসময় তাদের কবল থেকে রক্ষা পেতে ওই কলেজ ছাত্রী সিএনজি অটোরিকসা থেকে লাফ দিলে মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল ২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুন্নি উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব কাকারা পাহাড়তলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

আক্রান্ত কলেজ ছাত্রীর বাবা মোজাম্মেল হক বলেন, সম্প্রতি সময়ে তাঁর মেয়ে চকরিয়া সরকারি কলেজের প্রথম বর্ষে মানবিক শাখায় ভর্তি হয়েছেন। মঙ্গলবার ক্লাস শেষে কলেজ থেকে বাড়ি যাওয়ার জন্য চকরিয়া পৌরশহরের চিরিংগাস্থ সিএনজি ষ্টেশনে আসে। পরে সেখান থেকে একটি সিএনজি অটোরিকসার উঠে বসে। এরপর চালক আরও ৪জন যাত্রী নিয়ে কাকারার উদ্দেশ্যে রওনা দেন।

তিনি বলেন, সিএনজি গাড়িটি মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় পৌছালে যাত্রী বেশে গাড়িতে উঠা অপর চারজন অস্ত্রের মুখে আমার মেয়ে মুন্নিকে জিন্মি করে। পরে চালক গাড়িটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে চেষ্ঠা করে। এসময় মুন্নিকে অপহরণের চেষ্ঠা চালায় তারা।

একপর্যায়ে তাদের কবল থেকে নিজেকে রক্ষা করতে কলেজ ছাত্রী মুন্নি গাড়ি থেকে লাফ দিলে মারাত্মকভাবে আহত হন। ঘটনাটি দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিলে অটো রিকসাটি ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। এরপর উপস্থিত লোকজন মুন্নিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।

চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: রেজাউল হক বলেন, কলেজ ছাত্রীর মুন্নির মুখমন্ডল তেতলে যায়। নাকের হাড়ও ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, চকরিয়া সরকারি কলেজের ছাত্রী মুন্নিকে অপহরণের চেষ্ঠার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকসাটি জব্ধ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।