১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

চকরিয়ায় দক্ষিন সুখছড়ি ক্রীড়া সংস্থাকে হারিয়ে বদরখালী অল স্টার ক্লাবের শুভ সূচনা

chakaria-picture-04-11-2016
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে স্থানীয় ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয়বারের মতো এবছরও উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম প্রদত্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ (তিনভরি ওজনের) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হাজারো দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.মাহাবুব উল করিম। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম। উদ্বোধনী খেলায় বদরখালী অল স্টার ক্লাব বনাম দক্ষিন সুখছড়ি ক্রীড়া সংস্থা লোহাগাড়া একাদশ মুখোমুখি হয়। ৯০ মিনিটের উদ্বোধনী খেলায় দক্ষিন সুখছড়ি ক্রীড়া সংস্থা লোহাগাড়া একাদশকে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করেন বদরখালী অল স্টার ক্লাব।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রোস্তম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান বদিউল আলম, ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম আবহনী ক্রীড়া চক্রের সদস্য সেলিম আসলাম চৌধুরী সোহেল, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকু। উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা যুবলীগের আহবায়ক আনসারুল করিম, চকরিয়া উপজেলা চেয়ারম্যানের সহকারি যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মেম্বার ইকবাল দরবেশী, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের আহবায়ক রবিউল এহেছান প্রমুখ। এছাড়া অনুষ্টানে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং ক্রীড়ামুধী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা খেলাধুলা ভালবাসেন। তাই তিনি দেশের ক্রীড়াঙ্গনকে বিকশিত করতে কাজ করেন। খেলোয়াড়দেরকে নামিদামি পুরস্কার আর সম্মানের মাধ্যমে উৎসাহ দেন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারে থাকলে দেশের ক্রীড়াঙ্গন উজ্জেবিত হয়। দামাল ছেলেরা সেরাটা খেলে দেশের জন্য সম্মান অর্জন করে। আমরাও চাই খেলাধুলার মাধ্যমে আগামীতে চকরিয়া উপজেলার প্রত্যন্ত জনপদ থেকে তারকা খেলোয়াড়দের জন্ম হবে। একদিন তাঁরা ভাল খেলে চকরিয়াবাসির জন্য সম্মান বয়ে আনতে পারবে। উপজেলা চেয়ারম্যান বলেন, গত অর্থবছর উপজেলা পরিষদের অর্থায়নে ১৪লাখ টাকা ব্যয়ে ঢেমুশিয়া ইউনিয়নের এই স্টেডিয়ামটি দৃষ্টিনন্দন করা হয়েছে। অবশিষ্ট যেসব কাজ আছে তা চলতি অর্থবছরেই শেষ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।