মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চকরিয়ার কৃতি সন্তান নৌ-বাহিনীর কর্মকর্তা মো: ছগির আর নেই

শেয়ার করুন

অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ ছগির।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নুরুল আবছারেরর প্রথম জামাতা ও বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছগির আর নেই। তিনি ৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১.১৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএম এইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালে করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মরহুম মোহাম্মদ ছগির এর প্রথম নামাজে জানাযা আজ ৬ অক্টোবর সকাল ৯ ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্টে এবং বিকেলে মরহুমের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী এলাকায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল। জানাযা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।

শেয়ার করুন