মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ার অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারকে সহায়তা সামগ্রী দিল বাবৌযুপ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

করোনাকালীন কক্সবাজারের চকরিয়ায় অর্ধশত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হারবাং রাখাইন আদর্শ শিশু কিশলয় চত্বরে সংগঠনটির কক্সবাজার ও রামু শাখার উদ্যোগে দূর্যোগকালীন মানবিক উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে শিক্ষক মং ইয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া।

এ সময় তিনি বলেন, ১৯৬৭ সালে সংগঠনটি প্রতিষ্টার পর থেকে সারাদেশের ২০টি শাখা প্রান্তিক হতদরিদ্র ও জ্ঞাতীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি এও বলেন, দেশের যে কোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে সুন্দর সমাজ প্রতিষ্টায় সহায়ক হবে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিনাল, বৌদ্ধ যুব পরিষদ এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, রামু শাখার সহ-সভাপতি সুহাস বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, রামু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সত্যজিত বড়ুয়া, অব: শিক্ষক অংকাছিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবৌযুপ রামু শাখার সাধারণ সম্পাদক ডালিম বড়ুয়া।

শেয়ার করুন