২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাগ্রহীতা, সেবাদাতাসহ সংশ্লিষ্টদের ইফতার করালেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলমের সৌজন্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদাতা ও সেবা গ্রহীতা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে হাসপাতালের হলরুমে এই উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন দত্ত। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারের পদোন্নতি পাওয়া চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, হাসপাতালের কর্তব্যরত সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালে সেবাগ্রহীতা রোগী ও তাদের স্বজনেরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, অতিসম্প্রতি এই হাসপাতাল সেবাদানের ক্ষেত্রে কক্সবাজার জেলায় প্রথম এবং বিভাগীয় পর্যায়েও ভাল অবস্থানে রয়েছে। এটি সম্ভব হয়েছে দক্ষ পরিচালনাসহ হাসপাতালে আগত রোগীদের যথাযথভাবে সেবা প্রদান করায়। এই ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে। এজন্য হাসপাতালের সকল ডাক্তার এবং নার্সদের সেভাবেই রোগীদের সঙ্গে ভাল ব্যবহারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হবে। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে যা যা দরকার পড়বে তা সহযোগিতা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।