৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

চকরিয়া শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ব্যাগ দিলেন এমপি জাফর আলম



বার্তা পরিবেশক :

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এডুকেশন’ শ্লোগানে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা বিস্তারে অঙ্গিকার নিয়ে পরিচালিত কক্সবাজার জেলার আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়ার মগবাজারস্থ শেখ রাসেল স্কুলে আগামী ১৭ই মার্চ পালিত হবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এই দিবসেই বিনামূল্যে শেখ রাসেল স্কুলের প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া শেখ রাসেলের ছবি ও বিদ্যালয়ের লোগো সম্বলিত স্মার্ট স্কুল ব্যাগ। প্রত্যেক শিক্ষার্থীর হাতে এই ব্যাগ তুলে দেওয়ার জন্য অর্থায়ন করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিন জানান- স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে। এজন্য শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা একেকজন স্মার্ট শিক্ষার্থী। সেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভাপতি তুহিন আরো জানান- আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ওইদিনই স্কুলের প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে স্মার্ট স্কুল ব্যাগ। ওই ব্যাগে শেখ রাসেলের ছবি ও স্কুলের লোগোও সংযুক্ত করা হয়েছে। আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিক প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে এই ব্যাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।