৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

চকরিয়ার দুটি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন চকরিয়ার কাকারা ইউনিয়নের কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
শনিবার (১৮ মার্চ) সকাল এগারটার দিকে কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে এমপি জাফর আলম দুপুরে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাবেশে। বিদ্যালয় ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম আওরঙ্গজেব বুলেট, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা তছলিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।