২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩ | ৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়ার আওয়ামী লীগ নেতা কমর উদ্দিনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি’র ছোট ভাই সাবেক জেলা পরিষদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমর উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

নেতৃবৃন্দ, মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রসঙ্গত: দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবীদ ও সমাজসেবক। বুধবার বাদে আছর পহরচাঁদা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় হাজারো শোকাহত মানুষ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের দপ্তর সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।