৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩ | ২২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

চকরিয়ায় ৯০০ পরিবারে ইফতার সামগ্রী ও নগদ টাকা দিলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক :

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর পক্ষ থেকে ৯০০ পরিবারে বিতরণ করা হয়েছে ইফতার সামগ্রী ও নগদ টাকা।

সোমবার (০৩ এপ্রিল) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সিকান্দার বাদশা নাগু সওদাগরের বাড়ির সামনে ওই এলাকার হতদরিদ্র এসব পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন এমপি জাফর আলম।
প্রদানকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল ২ কেজি, ছোলা ১ কেজি, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও সয়াবিন তেল ৫০০ গ্রাম। এছাড়াও নগদ টাকা বিতরণ করা হয় ৩০০ টাকা করে।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী জানান- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার মাহফিল না করে এমপি জাফর আলম মহোদয়ের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। তন্মধ্যে ৫৫০ পরিবারকে ইফতার সামগ্রী এবং বাকী ৩৫০ জনকে নগদ ৩০০ টাকা করে প্রদান করেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকান্দার বাদশা নাগু সওদাগর ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।