১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি ডাম্পার গাড়ি (মিনি ট্রাক) ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন শনিবার ( ৯ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও ভ্রাম্যমান আদালতের পেশকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.এরফান উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ডাম্পার গাড়ি ( মিনি ট্রাক) ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা ও বনের ক্ষতি নিষেধক্রমে বিভিন্ন এলাকায় মাইকিং ও ব্যানার টাঙ্গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ করা হচ্ছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে,

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।