১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩ | ১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

চকরিয়ায় মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব

হামলাকক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পূর্ব নুনাছড়ি গ্রামে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সওদাগরের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তরা পুলিশ পরিচয় দিয়ে হামলা, তাণ্ডব ও লুটপাট চালিয়েছে। এ সময় বাঁধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেয় এবং পুত্রকেও পিটিয়ে আহত করে। পরে আলমিরা ভেঙে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করে ভুক্তভোগীরা।

শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এর আগেই সন্ত্রাসীরা মালামাল নিয়ে চম্পট দেয় বলেও জানা গেছে।

আহতরা হলেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্ত্রী মমতাজ বেগম (৫৫), পুত্র গিয়াস উদ্দিন (৩৫)। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম মিরান জানান, চাঁদা না পেয়ে সশস্ত্র দুর্বৃত্তরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এরপর বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ফাঁড়ির পুলিশকে জানালে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আক্রান্ত পরিবারের সদস্যসহ প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সাইফুল ইসলাম বাবু, বোরহান, রাশেদ, আরিফ, মনিক্কাসহ একদল সশস্ত্র সন্ত্রাসী দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা মহিলা মমতাজ বেগম ও তার পুত্র গিয়াস উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আলমিরা ভেঙে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় তারা।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ‘পুলিশ পরিচয়ে কেউ মুক্তিযোদ্ধার বাড়িতে এ ধরণের কর্মকাণ্ড সংঘটিত করে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।