মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় মায়ের ঋণের টাকার জন্য কথা কাটাকাটি,ছেলেকে অপহরণের অভিযোগ!

শেয়ার করুন

Ovijog
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বানিয়ার ডেইল এলাকায় ব্যাংক থেকে নিয়ে দেয়া ঋণের টাকার জন্য কথা কাটাকাটির জের ধরে মাদরাসা পড়–য়া ছেলে জাহেদুল ইসলামকে (১২) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আবু সালাম বাদি হয়ে মঙ্গলবার উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থানীয় নুরুল ইসলামসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে মামলার বাদি আবু সালাম জানান, তার স্ত্রী জাহেদা বেগম পারিবারিক অভাব অনটনের কারণ দেখানোর ফলে সরলতার মাধ্যমে একই এলাকার নুরুল ইসলামসহ তার স্বজনদের স্ত্রীদেরকে বিভিন্ন এনজিও সংস্থা এবং ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে দেন। টাকা নেয়ার পর অভিযুক্তরা কিস্তির টাকা পরিশোধ করতে নানাভাবে তালবাহানা শুরু করে। এ ঘটনায় কিছুদিন আগে তার স্ত্রী জাহেদা বেগমের সাথে অভিযুক্ত প্রতিবেশি এসব ব্যক্তির স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি ঘটে।
বাদি আবু সালাম দাবি করেন, কথা কাটাকাটির জের ধরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ১৪ অক্টোবর বিকালে তার মাদরাসা পড়–য়া ছেলে (স্থানীয় দিগরপানখালী দারুল উলুম মাদরাসার ছাত্র) জাহেদুল ইসলামকে পথরোধ করে একটি সিএনজি গাড়িতে তুলে চট্টগ্রামের অপহরণ করে নিয়ে যাচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনার পরদিন চট্টগ্রামের চান্দগাও থানার এসআই আলতাফ হোসেনসহ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারীদের কবল থেকে ছেলেকে উদ্ধার করেন। ঘটনার ব্যাপারে স্থানীয় ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে অবহিত করা হয়। #

শেয়ার করুন